ঢাকা | জুন ৮, ২০২৬ - ১২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়লার উপরে পিচ ঢালাই অপসারণ করালেন প্রকৌশলী 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 7, 2026 - 2:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

মামুন কৌশিক, নেত্রকোণাঃ নেত্রকোণার বারহাট্টায় সড়কের ময়লা পরিস্কার  না করেই নতুন পিচ দেওয়ার অভিযোগে পিচ অপসারণ করালেন উপজেলা  প্রকৌশলী। উপজেলার আসমা ইউনিয়নে মনাষ থেকে হাজিগঞ্জ রোডে এই ঘটনা ঘটেছে।

সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় ময়লা সহ পিচ ঢালাই করা অংশটি বারহাট্টা উপজেলা প্রকৌশলীর হস্তক্ষেপে ভেঙে অপসারণ করা হচ্ছে।

মনাষ থেকে হাজিগঞ্জ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার পিচ ঢালাইয়ের কাজ চলছিল। এর কিছু অংশের ময়লা পরিস্কার না করেই ঢালাই করে ফেলে টিকাদারী প্রতিষ্ঠান।পরবর্তীতে সেটা ভাঙা হয়।

বারহাট্টা এলজিডির উপজেলা প্রকৌশলী কাজী বাতেন জানান আমার তত্বাবধানে কোন অনিয়মের সুযোগ নেই।যা ইস্টিমিটে থাকবে শতভাগ কাজ করতে হবে।কোন ছাড় নেই।আসমা ইউনিয়নের মনাষ হাজিগঞ্জ রাস্তার একটু অংশ ময়লা সহ পিচ ঢালাইয়ে কাজ করে ফেলেছিল।আমি উপস্থিত থেকে ময়লা সহ পিচ ঢালাই ভাঙিয়েছি।