ঢাকা | জুন ৮, ২০২৬ - ১২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 7, 2026 - 2:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরীর ব্যস্ততম সড়কে পথচারীদের হাঁটার জায়গা ফিরিয়ে দিতে মাঠে নামল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রোববার বিকেলে আন্দরকিল্লা মোড় থেকে সিরাজউদ্দৌলা রোডের সাব-এরিয়া হয়ে দেওয়ানবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালিয়ে দেড় শতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে বসা দোকানগুলো সরিয়ে এলাকাটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। একই সঙ্গে সড়কে মালামাল ও নির্মাণসামগ্রী রেখে যানজট ও পথচারী চলাচলে বাধা সৃষ্টির অপরাধে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দীর্ঘদিন ধরে এই এলাকার ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীরা বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করতেন, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি করত। এই উচ্ছেদ অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।