ঢাকা | জুন ১২, ২০২৬ - ১২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দেশ রক্ষায় জীবন উৎসর্গ,তানোরের সন্তান তামিম শহিদ,বিভিন্ন মহলের শোক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 10, 2026 - 6:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহীর তানোর উপজেলার পাঁচান্দর ইউনিয়নের যোগীশো গ্রামের সন্তান তামিম দেশ রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে শহিদ হয়েছেন।গতকাল মঙ্গলবার রাতে তাঁর শহিদ হওয়ার খবর এলাকায় পৌঁছালে, পরিবার,আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।পারিবারিক সূত্রে জানা যায়,রামু সেনানিবাসে বক্সিং প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনা জনিত ভাবে আহত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১ বীর-এর ইউপি/ল্যান্স কর্পোরাল তামিম।বুধবার (১০ জুন) প্রশিক্ষণের সময় প্রতিপক্ষের সঙ্গে স্প্যারিং (ফাইট) করার এক পর্যায়ে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।তামিম দেশের সেবায় নিয়োজিত ছিলেন।দায়িত্ব পালনকালে তিনি জীবন উৎসর্গ করেন। তাঁর এই আত্মত্যাগে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শহিদের রুহের মাগফিরাত কামনা করেছেন।স্থানীয়রা জানান,তামিম ছিলেন ভদ্র, নম্র ও দেশপ্রেমিক একজন তরুণ। তাঁর অকাল মৃত্যুতে পরিবার যেমন একজন প্রিয় সদস্যকে হারিয়েছে, তেমনি দেশও হারিয়েছে একজন সাহসী সন্তানকে।এদিকে তামিমের শহিদ হওয়ার খবরে যোগীশো গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছেন। আজ বুধবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এনিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শহিদ তামিমের আত্মার শান্তি কামনা করেছেন।