ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর পরিবারের পাশে,বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের সহায়তা প্রদান।
মিন্টু কান্তি নাথ(রাজস্থলী রাঙ্গামাটি) : মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনিক উদ্যোগে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পাতারবন পাড়ার ক্যান্সারে আক্রান্ত মোঃ মহিবুল্লাহর পরিবারের পাশে ২৬শে জুন শুক্রবার সকালে বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তার পরিবারের হাতে চিকিৎসার জন্য সামান্য আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়েছে।
জানা যায়,ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন মোঃ মহিবুল্লাহ। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তিন সন্তানসহ পরিবারের সদস্যদের জীবনযাপনও অনিশ্চয়তার মুখে পড়েছে।
এমন পরিস্থিতিতে মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা মহিবুল্লাহর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন।
এ-সময় উপস্থিত ছিলেন,মানবকল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা,মোঃ সুমন খান ,মোঃ ছাদেক হোসেন,সাংবাদিক মিন্টু কান্তি নাথ,উচ্চপ্রু মরমা,মোঃ বেলাল হোসেন,মোঃ রিয়াদ,মোঃ শাকিব আহমেদ হীরা,মোঃ নাঈম,মোঃ রিয়াজুল,সাবেক মেম্বার শফিকুল ইসলাম মিতু,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ফাউন্ডেশনের প্রতিনিধিরা বক্তব্যে বলেন,”মানবতার সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর মতো অসহায় মানুষের চিকিৎসা ও পরিবারের কষ্ট অনেকটাই লাঘব হবে।”
সহায়তা গ্রহণ করে মহিবুল্লাহর পরিবারের সদস্যরা মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “এই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ। এই সহযোগিতা আমাদের চিকিৎসা ও সংসারের ব্যয় নির্বাহে কিছুটা হলেও সহায়ক হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহলও এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।








