সামনের দিকে তাকানোর আহ্বান, সত্য ও জবাবদিহিতার দাবিতে সামাজিক মাধ্যমে আলোচনা
নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বক্তব্যকে কেন্দ্র করে সত্য, ন্যায় এবং রাজনৈতিক জবাবদিহিতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি ফেসবুক ব্যবহারকারী সাদি চৌধুরী একটি পোস্টে বিশিষ্ট হযরত মাওলানা মুক্তাদির সাহেব সিলেটির উদ্ধৃতি দিয়ে লেখেন, “পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকানোই ভালো। আল্লাহ মানুষকে সামনে তাকানোর জন্য দুটি চোখ দিয়েছেন।” একই পোস্টে তিনি মন্তব্য করেন, “রাজনীতিবিদরা এখনো শিখে নাই সাদাকে সাদা বলতে, কালোকে কালো বলতে।”
পোস্টটি প্রকাশের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের মতামত প্রকাশ করেন। মন্তব্যকারীদের একজন, মোঃ নাসির, লিখেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি হলেও সামনে এগিয়ে যেতে হলে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস থাকতে হবে। তিনি আরও বলেন, ব্যক্তি বা দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়, সততা ও সত্যের পক্ষে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। তাঁর মতে, জনগণ এখন শুধু বক্তব্য নয়, বরং স্পষ্ট অবস্থান ও জবাবদিহিতা দেখতে চায়।
পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মত প্রকাশ করেছেন যে, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য সত্যনিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই।
উল্লেখ্য, প্রতিবেদনে প্রকাশিত বক্তব্যগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ব্যক্তিগত মতামত; এগুলো কোনো সংবাদমাধ্যমের নিজস্ব অবস্থান নয়।








