ঢাকা | জুলাই ২, ২০২৬ - ৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গরমে অস্বস্তি,এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ভূরুঙ্গামারী ছাত্র দলের হেল্পডেস্ক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 2, 2026 - 12:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল, কুড়িগ্রাম প্রতিনিধি: সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেও এইচএসসি ও সমমানের পরিক্ষা ২ জুলাই ২০২৬  বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এদিকে তীব্র গরম আর কাঠফাটা রোদের মধ্যে HSC পরীক্ষা-২০২৬ দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল ও ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদল।

এ বছর HSC পরীক্ষা শুরু হয়েছে প্রচন্ড গরমের মধ্যে। কেন্দ্রের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা অভিভাবকদের জন্য পানি ও বসার জায়গার অভাব ছিলো প্রকট। শিক্ষার্থীদেরও পরীক্ষা শেষে তাৎক্ষণিক বিশুদ্ধ পানির প্রয়োজন ছিলো। এই ভোগান্তির কথা চিন্তা করেই ছাত্রদলের এই “হেল্পডেস্ক”।

পরিক্ষার প্রথম দিনে সকাল ৯টা থেকে ভূরুঙ্গামারী উপজেলার দুটি প্রধান কেন্দ্রে কার্যক্রম শুরু হয়: কেন্দ্র ভূরুঙ্গামারী মহিলা কলেজ ও কেন্দ্র ভূরুঙ্গামারী সরকারি কলেজে।

পরীক্ষার সময়জুড়ে কেন্দ্রের মূল ফটকের সামনে হেল্পডেস্ক বুথ স্থাপন করা হয়।

ছাত্রদল নেতাকর্মীরা পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য দুই ধরনের সেবা নিশ্চিত করেছেন বিশুদ্ধ খাবার কয়েকশো বোতল মিনারেল ওয়াটার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গরমে ক্লান্ত শিক্ষার্থীরা পানি পেয়ে স্বস্তি প্রকাশ করছেন। অভিভাবকদের দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে না হয়, সেজন্য অস্থায়ী বসার ব্যবস্থা ও ছাউনির আয়োজন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনা এবং ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

হেল্পডেস্ক পরিদর্শন ও কার্যক্রম তদারকি করেন ভূরুঙ্গামারী উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন:মাইদুল হোসাইন – সদস্য সচিব, ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল,মো. আলামিন কানন – যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল,মো. মোকাদ্দেস হোসাইন – যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল,মো. সেলিম মিয়া – যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল,মো. আমিনুর রহমান

-সভাপতি, ভূরুঙ্গামারী সরকারি কলেজ ছাত্রদল

এছাড়াও উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হেল্পডেস্ক থেকে পানি নিতে আসা এক অভিভাবক বলেন, _”এই গরমে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না। ছাত্রদলের ভাইয়েরা পানি আর বসার ব্যবস্থা করে দেওয়াতে অনেক উপকার পেয়েছি।পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী বলেন, _”কেন্দ্র থেকে বের হয়েই ঠান্ডা পানি পাওয়াটা অনেক রিলিফের।

ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুল হোসাইন বলেন“শিক্ষাই জাতির মেরুদণ্ড HSC পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের ও তাদের অভিভাবকদের সামান্য কষ্ট দূর করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পরীক্ষার পুরো সময়জুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।