ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ১২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পরিবেশ রক্ষায় বলরামপুর জুনিয়র ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 2, 2026 - 5:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

মোঃ তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাত পাড় ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘বলরামপুর জুনিয়র ক্লাব’। আজ বৃহস্পতিবার সকালে সংগঠনের আয়োজনে এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে সংগঠনের সদস্যরা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গাছের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নির্মল পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। শুধু চারা রোপণই নয়, রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা এবং বেঁচে থাকা নিশ্চিত করতে ক্লাব সদস্যরা কাজ করে যাবেন।

এ সময় সাত পাড় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বলরামপুর জুনিয়র ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মাঠ প্রাঙ্গণে গাছ লাগানোর ফলে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে, অন্যদিকে ঈদের নামাজ ও অন্যান্য সময়ে ঈদগাহে আসা মানুষ ছায়া পাবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে সামাজিক ও জনসচেতনতামূলক আরও কর্মসূচি অব্যাহত থাকবে। তারা স্থানীয়দের নিজ নিজ আঙিনায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।