প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। যার অংশ হিসেবে বৃহস্পতিবার (২জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নগরীর আকুয়ায় নবনির্মিত শিশু হাসপাতাল সংলগ্ন রাস্তায় ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় নবনির্মিত শিশু হাসপাতালের রাস্তয় ২শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেছে উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ ‘সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা এই উদ্যোগ বাস্তবায়ন করছি। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বৃক্ষের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণের মাধ্যমে নবনির্মিত শিশু হাসপাতাল এড়িয়ায় প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক হাসপাতাল ক্যাম্পাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে আগামীতে মেধাবী জাতি গঠনে শিক্ষার প্রাথমিক স্তরের গুণগত মান উন্নয়নে মতবিনিময়, ১৮৫ টি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, শারীরিকভাবে প্রতিবন্ধীদের মাঝে ২৫ টি হুইল চেয়ার বিতরণ, অসহায় মহিলাদের মাঝে ১৮টি সেলাই মেশিন বিতরণ,ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ, কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ১৯০০শত গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়রা বেগম সাথী,কোতোয়ালি বিএনপির আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল,বিএনপি নেতা মুঞ্জুরুল হক মুঞ্জুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এসব কর্মসুচীতে উপস্থিত থেকে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ তার মুল্যবান সময় ও দিক নির্দেশনা, পরামর্শ দিয়ে সকল কর্মসূচিকে একটি অনন্য মাত্রা দেয়ার জন্য জাতীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
উল্লেখ্য, সরকারের নির্বাচনী ইশতেহারের ২৫ নম্বর পৃষ্ঠায় ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন’ অধ্যায়ে ২৫ কোটি গাছের চারা রোপণ, ১০ হাজার নার্সারি উদ্যোক্তা সৃষ্টি এবং এ দুটির মধ্য দিয়ে মোট ছয় লাখ কর্মসংস্থানের অঙ্গীকারের বিষয়টি উল্লেখ রয়েছে।








