ঢাকা | জুলাই ৫, ২০২৬ - ৬:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন, মূল্যায়নে প্রথম রোমানা আক্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 4, 2026 - 11:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ২–৪ জুলাই কক্সবাজারের ঝাউতলাস্থ ওয়াস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন এলাকার ৫০ জন সাংবাদিক অংশ নেন।

সমাপনী দিনে অনুষ্ঠিত মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন সাংবাদিক রোমানা আক্তার।

কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতা, মোবাইল জার্নালিজম (মোজো), ভিডিও স্টোরিটেলিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং ও মাল্টিমিডিয়া সংবাদ পরিবেশনের ওপর প্রশিক্ষণ দেন প্রফেসর ড. সলিমুল্লাহ খান, ডা. এনায়েত করিম এবং ড. দেলোয়ার হোসেন।

কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক গণমাধ্যমের চাহিদা অনুযায়ী সাংবাদিকদের দক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সক্ষমতা বাড়াতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।