‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাঙ্গুনিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন, রাঙ্গুনিয়া-এর যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ইউসুফ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা। সংগঠনের সহ সভাপতি ওসমান গনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন বাহার, সাবেক সভাপতি নবাব মিয়া চৌধুরী, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল সালাম, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মাঝে গাছের চারা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।








