ঢাকা | জুলাই ৭, ২০২৬ - ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জন্ম-মৃত্যু নিবন্ধনে ভূরুঙ্গামারীতে সেরা তিলাই ইউনিয়ন পরিষদ, পেল ক্রেস্ট ও অভিনন্দনপত্র

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 7, 2026 - 1:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল, কুড়িগ্রাম প্রতিনিধি প্রতিনিধি: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দৃষ্টান্তমূলক সাফল্যের জন্য কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদকে সম্মাননা প্রদান করা হয়েছে।৭ জুন মঙ্গলবার ২০২৬ ইং মাসিক প্রতিবেদনে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ১ম স্থান অর্জন করায় ইউনিয়ন পরিষদকে ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অমৃত দেব নাথ।

মঙ্গলবার ০৬ জুলাই ২০২৬ তারিখে ইউএনও’র কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এসময় তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব,উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ গ্রাম পুলিশও উপস্থিত ছিলেন।

ইউএনও অফিস থেকে পাঠানো অভিনন্দনপত্রে জানানো হয়, জুন, ২০২৬ মাসে তিলাই ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধনে ৮০%, মৃত্যু নিবন্ধনে ৮৮% এবং সার্বিক মূল্যায়নে ৮৩% অর্জন করে ভূরুঙ্গামারী উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে তিলাই ইউনিয়ন পরিষদ।

অভিনন্দনপত্রে ইউএনও অমৃত দেব নাথ বলেন, “এই সাফল্য কেবল পরিসংখ্যানগত অর্জন নয়। এটি পরিকল্পিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন, নিয়মিত তদারকি, সময়োপযোগী উদ্যোগ এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক দায়িত্বশীলতার বাস্তব প্রতিফলন।”

তিনি আরও বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। তিলাই ইউনিয়নের এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্যান্য ইউনিয়নের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”ইউএনও আশা প্রকাশ করে বলেন, শুধু একটি মাসের সাফল্যে সীমাবদ্ধ না থেকে তিলাই ইউনিয়ন বছরব্যাপী শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলার একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং জেলার সুনাম বৃদ্ধি করবে।

তিনি তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা, গ্রাম পুলিশ বাহিনী এবং যুব প্লাটফর্মের সকল কর্মীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।