ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে সড়ক দুর্ঘটনায় অটোভ্যানের যাত্রী মা-ছেলে নিহত, আহত ৩

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 9, 2026 - 1:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে বাসচাপায় অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। নিহতরা হলো কামারখন্দ থানার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নীলা বেগম (২৫) ও তার ৩ বছর বয়সী শিশু সন্তান।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়। আহত হয় আরো ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।