ঢাকা | জুলাই ১১, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 10, 2026 - 5:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডিএনসির অভিযানে চালিয়ে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আতিকুর রহমান ওরফে আতিক (৩৩)। তিনি বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।

অভিযান চলাকালে তার কাছ থেকে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশন জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।