ঢাকা | জুলাই ১১, ২০২৬ - ১১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতীয় মানবাধিকার উন্নয়ন সংস্থার ২১ সদস্যবিশিষ্ট সিলেট বিভাগীয় কমিটি অনুমোদিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 11, 2026 - 11:48 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার উন্নয়ন সংস্থা (NHRDO.NGO)-এর ২১ সদস্যবিশিষ্ট সিলেট বিভাগীয় কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। পূর্ববর্তী কমিটির ওপর পূর্ণ আস্থা রেখে পুনরায় তাদের হাতেই এই সাংগঠনিক দায়িত্ব তুলে দেওয়া হয়। একই সাথে সম্প্রতি সিলেট বিভাগীয় সাংগঠনিক সফরও সম্পন্ন হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় নেতা শেখ তিতুমীর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে নবনির্বাচিত কমিটির সকল সহযোদ্ধা ও নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই কমিটির হাত ধরে সিলেট বিভাগে মানবাধিকার ও মানুষের মৌলিক চাহিদা প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিলেট বিভাগকে অতীতে মতো সব ধরনের পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়ে শেখ তিতুমীর ঘোষণা করেন, চলতি বছরের শেষ নাগাদ পুনরায় ‘মানবাধিকার ভাতা’ চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, সততা, যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলীই একজন মানুষকে এগিয়ে নিয়ে যায়। কোনো কোনো অসাধু ও স্বার্থান্বেষী মহল সংগঠনের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালালেও সত্য ও যোগ্যতার কাছে তারা পরাস্ত হয়েছে। নেতিবাচক সমালোচনা বা ষড়যন্ত্রের মুখে কান না দিয়ে দেশ ও মানুষের সেবায় সাংগঠনিক কার্যক্রম দেশব্যাপী আরও ব্যাপকভাবে পরিচালনার চ্যালেঞ্জ ব্যক্ত করেন তিনি। একই সাথে যারা ভুল পথে রয়েছেন, তাদের সুবুদ্ধির উদয় ঘটিয়ে দেশের স্বার্থে এবং মানবতার কল্যাণে এই সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

অফিসিয়াল ও সাংগঠনিক ব্যস্ততার কারণে এই ঘোষণা দিতে কিছুটা বিলম্ব হয়েছে উল্লেখ করে শেখ তিতুমীর দেশের সকল স্তরের মানুষকে মানবতার স্বার্থে এই প্রাণের সংগঠনের পাশে থাকার এবং যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।