ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কালিয়াকৈরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 18, 2026 - 12:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

শোয়াইব মৃধা, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে মাদকবিরোধী এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার (১৮ জুলাই) দুপুরে কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাস টার্মিনালে এসে এক সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল হোসাইন, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ভিপি আ. ন. ম. খলিলুর রহমান ইব্রাহিম, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মিনার উদ্দিন এবং ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার বহুল আলোচিত মেয়র প্রার্থী দেওয়ান জসীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিবহন শ্রমিকদের মাদকমুক্ত থেকে নিরাপদ সড়ক নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালনেরও আহ্বান জানান।