নারায়ণপুরে ১৬ প্রহরব্যাপী হরিবাসর অনুষ্ঠানে এমপি ডা. ইকরামুল বারী টিপু
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর বাজারে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত ১৬ প্রহরব্যাপী হরিবাসর অনুষ্ঠানে যোগ দিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। শুক্রবার রাত ১১ টায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি আগত ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি ও ঐক্য বজায় থাকলে দেশ আরও সমৃদ্ধ হবে। এ সময় তিনি সবার শান্তি, কল্যাণ ও সম্প্রীতি কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মখলেসুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তরা। ১৬ প্রহরব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে নামসংকীর্তন, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা অংশ নেন। অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।








