ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল ও মধ্য-আটলান্টিকে দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ বাড়ছে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 18, 2026 - 12:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: কানাডার চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব (Northeast) ও মধ্য-আটলান্টিক (Mid-Atlantic) অঞ্চলে ছড়িয়ে পড়ায় বায়ুর মান দ্রুত অবনতি হচ্ছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগামী কয়েকদিন ধোঁয়ার ঘনত্ব আরও বাড়তে পারে, ফলে লাখো মানুষ অস্বাস্থ্যকর বায়ুর ঝুঁকিতে পড়বেন।

সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি এবং আশপাশের এলাকায়। কোথাও কোথাও আকাশ ধোঁয়াটে হয়ে পড়েছে এবং বাতাসে পোড়া গন্ধ অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চলমান দাবানলের ধোঁয়া বাতাসের প্রবাহে দক্ষিণ ও পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং হাঁপানি বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। প্রয়োজন হলে N95 মাস্ক ব্যবহারের পাশাপাশি ঘরের জানালা-দরজা বন্ধ রাখা এবং এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে বলা হয়েছে।

এদিকে, খারাপ বায়ুমানের কারণে কিছু ক্রীড়া ইভেন্টের সময়সূচি পরিবর্তন ও স্থগিত করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে কিছু এলাকায় পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে নতুন করে ধোঁয়ার প্রবাহ দেখা দিলে বায়ুর মান আবারও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।