চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবা-চোলাইমদসহ আটক-২
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পৃথক অভিযানে ইয়াবা-চোলাইমদসহ ২ জন আটক হয়েছে। শনিবার (১৮ জুলাই) অভিযানগুলোতে ২০ পিস ইয়াবা এবং ১০ লিটার চোলাইমদ উদ্ধার হয়। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলবাগান হাড্ডিপট্টির মৃত মঞ্জুর আলীর
ছেলে মো: কুতুব (৪৫) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কাঞ্চনতলার মো: আজিজুল হক এর স্ত্রী মোসাঃ ফাইনুর বিবি (৪৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো পৃথক প্রেসনোটে জানানো হয়, শনিবার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রেলবাগান হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালায় ডিএনসি সদস্যরা। এসময় মো: কুতুব (৪৫) কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এঘটনায় ডিএনসি পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। ডিএনসির অপর অভিযানে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঞ্চনতলা-২ এলাকা থেকে মোসাঃ ফাইনুর বিবি (৪৯) ১০ লিটার চালাইমদসহ আটক করা হয়। এ ঘটনায় ডিএনসি উপ-পরিদর্শক মামুনুর রশিদ মামলার বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।








