রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে এ ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে বন্যাদুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম, রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাসান মুরাদ, নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, রাঙ্গুনিয়া যুব ফোরামের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাবু এবং পার্কভিউ হসপিটালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জাহেদুর ইসলামসহ সংশ্লিষ্টরা।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।








