কেরানীগঞ্জে জুলাই যোদ্ধা শহীদ রিয়াজের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
কেরানীগঞ্জ ( ঢাকা)প্রতিনিধি:
ঢাকারকেরানীগঞ্জে ঘাটার চর এলাকায় আজ দুপুর ১২ টায় শহীদ রিয়াজ সৃতি স্থম্বে ফুলের শ্রদ্ধা দিয়ে জুলাই যোদ্ধা শহীদ রিয়াজের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রধানমন্ত্রীরমউপদেষ্টা বিষয়ক সদস্য ঢাকা-২ আসনের এমপি আমান উল্লাহ আমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সংঘঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইনবে আমান অমি।এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ। পরে আমান উল্লাহ আমান নেতা কর্মীদের নিয়ে শহীদ রিয়াজের কবর জিয়ারত করেন ও তার বাসায় গিয়ে তার মা শেফালি বেগম ও ছোট ভাই রানা হামিদ এর সাথে সমবেদনা প্রকাশ করেন এবং
কিছু আর্থিক অনুধান প্রদান করেন।এ সময় প্রধান অতিথি আমান উল্লাহ আমানতার বক্তব্যে বলেন যে উদ্দেশ্যে নিয়ে ছাত্র জনতা এই জুলাই যুদ্ধ করেছিল আজকে যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ তখনি শোধ হবে যখন ফ্যাসিবাদ মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখতে হবে যে কোন ত্যাগের বিনিময়ে । তাই আজকের শহীদ রিয়াজের মৃত্যুবার্ষিকীর আমাদের প্রতিশ্রুতি এটাই আমাদের শপথ।








