ঢাকা | জুলাই ২০, ২০২৬ - ৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 19, 2026 - 6:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: পু‌লিশ লাইন্স ড্রিল শে‌ডে কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস । এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ একরামুল হক, পিপিএম – অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) জনাব মোঃ ইয়াসির আরাফাত – অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এএসপি (প্রবিঃ) সহ সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসারবৃন্দ।

উক্ত কল্যাণ সভায় জেলার কর্মরত কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। সভায় সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের নিকট হ‌তে তাহা‌দের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং কল্যাণ সংক্রান্ত বিষয় সম্পর্কে অবহিত হয়। পুলিশ সুপার মহোদয় উত্থাপিত সমস্যা সমূহ গুরুত্ব সহকারে শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

ক‌ল‌্যাণ সভা শে‌ষে পু‌লিশ সুপা‌রের কার্যাল‌য়ের কনফা‌রেন্স রু‌মে জুন/২০২৬ মা‌সের অপরাধ সভা অনু‌ষ্ঠিত হয়। অপরাধ সভার সভাপ‌তিত্ব ক‌রেন পু‌লিশ স‌ুপার ম‌হোদয়।