ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ৩:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬: রাঙ্গুনিয়ায় ‘তথ্য সংগ্রহকারী’ ও ‘সুপারভাইজার’ পদে স্বেচ্ছাসেবী নিয়োগের বিজ্ঞপ্তি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 21, 2026 - 5:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

বিজ্ঞপ্তি: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ‘ফ্যামিলি কার্ড কর্মসূচী’ বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ পরিচালনার জন্য সাময়িকভাবে ‘তথ্য সংগ্রহকারী’ ও ‘সুপারভাইজার’ পদে স্বেচ্ছাসেবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগামী ১লা আগস্ট ২০২৬ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়কালে উপজেলা জুড়ে এ শুমারি কার্যক্রম পরিচালিত হবে। উক্ত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের বিবরণ ও যোগ্যতা:
১. তথ্য সংগ্রহকারী:
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমান পাস।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর।
অন্যান্য শর্তাবলী: ট্যাবলেট/স্মার্টফোন ব্যবহারের ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ৭০% নম্বর পেতে হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট শুমারি এলাকার স্থায়ী বাসিন্দা এবং শারীরিকভাবে মাঠে কাজ করতে সক্ষম হতে হবে।
অগ্রাধিকার: ৫০% নারী প্রার্থী, স্নাতক ডিগ্রিধারী এবং পূর্বে বিবিএস (BBS) শুমারিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২. সুপারভাইজার (প্রতি ৯ জন তথ্য সংগ্রহকারীর বিপরীতে ১ জন):
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান পাস।
বয়সসীমা: ২৫ থেকে ৪৫ বছর।
অন্যান্য শর্তাবলী: ট্যাবলেট ও ওয়েব অ্যাপ্লিকেশনে দক্ষতার পরীক্ষায় ন্যূনতম ৭০% নম্বর, এলাকা সংক্রান্ত ভৌগোলিক জ্ঞান এবং দলগত নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে।

আবেদন ফরম সংগ্রহ ও জমাদান সংক্রান্ত তথ্য:
ফরম প্রাপ্তির স্থান: উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয় (রাঙ্গুনিয়া, চট্টগ্রাম), সংশ্লিষ্ট তথ্য সেবাকেন্দ্র এবং অফিসিয়াল ওয়েবসাইটে (www.dss.rangunia.chittagong.gov.bd) পাওয়া যাবে।
আবেদন ফরম বিতরণ: ২১ জুলাই ২০২৬ থেকে ২৩ জুলাই ২০২৬ (প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত)।
আবেদন ফরম জমা দেওয়ার শেষ সময়: ২৩ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৩:০০ টা পর্যন্ত (উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে)।
ব্যবহারিক পরীক্ষা: আগামী ২৫ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হবে।

সংগৃহীত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং নিরপেক্ষভাবে বাড়ি বাড়ি গিয়ে দৈনিক ন্যূনতম ৮ ঘণ্টা তথ্য সংগ্রহের শর্তে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন করা হবে বলে উপজেলা সমাজসেবা ও উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।