ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 22, 2026 - 3:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব জোরদারের লক্ষ্যে জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২জুলাই) উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। কর্মশালায় অংশ গ্রহণ করেন উপজেলার সাতটি ইউনিয়নের চ্যায়ারম্যান ও ইউপি সদস্যগণ।

খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)‘সমান আওয়াজ’ প্রকল্পের উদ্যোগে এবং কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রকল্পের বিস্তারিত আলোচনা করে বক্তব্য রাখেন সিসিডিবি‘ সমান আওয়াজ’ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার মোছা: খাদিজা আক্তার, সমান আওয়াজ’ প্রকল্পের নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, সমান আওয়াজ প্রকল্প ঢাকা এর সিনিয়র মনিটরিং অফিসার ইসমে আজম বাঁধন।

আয়োজকেরা জানান, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং জেন্ডার সমতাভিত্তিক সমাজ গঠনে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
নারীবাদী নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা, জেন্ডার ও লিঙ্গের ধারণা, জেন্ডার সমতা ও ন্যায্যতা এবং সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা করা হয়।
এ ছাড়া জেন্ডারভিত্তিক সামাজিক ভূমিকা, প্রচলিত ধ্যান-ধারণা ও স্টেরিওটাইপ, ক্ষমতার সম্পর্ক, নারীর নেতৃত্বের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা, ইন্টারসেকশনালিটি এবং জেন্ডারভিত্তিক বৈষম্য নিয়ে দলীয় আলোচনা, ব্রেইনস্টর্মিং ও উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।