নিহতরা হলেন—
প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস (১৯), টেক্সাসের ক্যারলটনের বাসিন্দা এবং ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান (২৫), হাওয়াইয়ের ইওয়া বিচের বাসিন্দা।
ট্রাম্প বলেন, দেশের নিরাপত্তা ও শান্তির জন্য দায়িত্ব পালন করতে গিয়ে এই সাহসী সেনারা যে আত্মত্যাগ করেছেন, তা জাতি কখনো ভুলবে না। তিনি তাদের পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পুরো দেশ তাদের পাশে রয়েছে বলে উল্লেখ করেন।
দুই তরুণ সেনার মৃত্যুতে মার্কিন সামরিক বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাদের দেশপ্রেম, সাহস ও সেবার জন্য জাতি কৃতজ্ঞ থাকবে।