ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ৩:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 23, 2026 - 7:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২২ জুলাই বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এ সময় প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১২৫ জন মেধাবী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী সংবর্ধনা দেওয়া হয়।

এই প্রথম বারের মতো প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় উত্তির্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করেন উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন। ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ,জামাত ইসলামের আমির ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ এবং আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মো: আনোয়ার হোসেনসহ আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর আতিকুর রহমানসহ সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান প্রধান শিক্ষকগণ, প্রাথমিক শিক্ষক সমাজের সাবেক সভাপতি, ছাত্র প্রতিনিধিগণ,অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা বলেন প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা চলমান রাখার চেষ্টা করবো এবং আগামীতে আরও যেনো সুন্দর করে করা যায় সে দিকেও নজর থাকবে।ছোটো ছোটো সোনামণিদের উজ্জল ভবিষ্যত কামনা করেন।

প্রাথমিকের শিক্ষকরা বলেন এরকম কৃতি শিক্ষার্থীদের সম্মান করায় আমাদের ও অভিভাবকদের অনেক ভালো লেগেছে।এই ভালো লাগার থেকে আমরা আরও চেষ্টা করবো ভবিষ্যতে আরও যাতে বাচ্চারা সংখ্যায় বৃত্তি বেশী পায় সে ভাবেই শিক্ষা দেওয়ার চেষ্টা করবো।

অভিভাবকরা বলেন আমাদের গর্ব হচ্ছে এই সম্মান বাচ্চাদের অনেক কিছু।যে সংবর্ধনা দেওয়া হলো এটার থেকে বাচ্চারা উৎসাহিত হয়ে সামনে আরও ভালো রেজাল্ট করবে বলে আশা করছি।