ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ৩:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 23, 2026 - 7:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুম ইছামতিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুন-নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন, ভিয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ, চিরিরবন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, চিরিরবন্দর প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন হামদু, সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুন-নবী জুন মাসের অপরাধচিত্র উপস্থাপন করেন। প্রতিবেদনে খুন, নারী নির্যাতন, অপহরণ, সড়ক দুর্ঘটনা, চুরি, অস্ত্র ও মাদক সংক্রান্ত বিভিন্ন মামলার তথ্য তুলে ধরেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

এ সময় সভা থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতির দিকে না যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, সহকারি অধ্যাপক মেজবাহুল ইসলামসহ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

সভাশেষে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি, প্রধান মন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা হিসেবে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বাই-সাইকেল ও সেলাইমেশিন বিতরণ এবং দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।