ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ৪:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 29, 2026 - 9:52 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

জেদ্দা (সৌদি আরব): সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের অনলাইনে ই-পাসপোর্ট আবেদন, সঠিক নিয়মাবলী ও পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে এক বিশেষ অবহিতকরণ ও প্রশ্নোত্তর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৯ জুলাই) সকাল নয়টায় কনস্যুলেট মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো: সাখাওয়াৎ হোসেন। কমার্শিয়াল কাউন্সেলর ও কার্যালয় প্রধান সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক নিয়মাবলী উপস্থাপন করেন পাসপোর্ট কাউন্সেলর মোহাম্মদ আব্দুল জব্বার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সেলর খন্দকার সেরাজুস সালেকীন, কাউন্সেলর (কনস্যুলার) এ এস এম সায়েম, হজ কাউন্সেলর মো: কামরুল ইসলাম, কনসাল হজ্জ মাজহারুল ইসলাম, প্রথম সচিব রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক জেদ্দা শাখার এজিএম জহিরুল ইসলামসহ কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।।

এছাড়াও প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে সৌদি আরবের পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, সৌদি আরবের জেদ্দায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং কনস্যুলেটে সেবা নিতে আসা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রবাসীরা পাসপোর্ট সংক্রান্ত নানা প্রশ্ন ও সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে দ্রুত সময়ের মধ্যে কীভাবে ই-পাসপোর্ট সংগ্রহ করা যাবে, পাসপোর্টের তথ্যের ভুলভ্রান্তি কীভাবে সংশোধন করা সম্ভব এবং নির্ভুল তথ্য প্রদান করে নিজ উদ্যোগে আবেদনের সঠিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মো: সাখাওয়াৎ হোসেন প্রবাসীদের প্রশ্নের উত্তর দেন এবং ই-পাসপোর্ট আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ সহজ ভাষায় ব্যাখ্যা করেন। তিনি প্রবাসীদেরকে দালালের মাধ্যমে প্রতারিত না হয়ে সরাসরি কনস্যুলেটের সেবা ও দিকনির্দেশনা গ্রহণ করার আহ্বান জানান। কনস্যুলেটের এই উদ্যোগকে সাধুবাদ জানান আগত প্রবাসী সাধারণ সেবাগ্রহীতারা।