ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রবাসীদের দোরগোড়ায় ই-পাসপোর্ট সেবা: জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ও সাংবাদিকদের ফলপ্রসূ বৈঠক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 29, 2026 - 9:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও ভোগান্তিহীন করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রবাসীদের দোরগোড়ায় ই-পাসপোর্ট সেবাকে গতিশীল ও পৌঁছানোর লক্ষ্যে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ শে জুলাই রোজ বুধবার ​কনস্যুলেটের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল প্রবাসীদের পাসপোর্ট পুনর্নবায়ন, আবেদন প্রক্রিয়া এবং কনস্যুলার সেবা কীভাবে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া যায়।

​সভায় কনসাল জেনারেল প্রবাসীদের সেবার মান বাড়াতে কনস্যুলেটের গৃহীত নানামুখী আধুনিক ও গতিশীল উদ্যোগের কথা তুলে ধরেন। সেবা পৌঁছানোর ক্ষেত্রে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
​বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে সেবা নিতে আসা প্রবাসীদের ভোগান্তি, ই-পাসপোর্টের জন্য বায়োমেট্রিক ও ফিঙ্গারপ্রিন্ট দান এবং পাসপোর্ট নবায়নে ধীরগতির কথা কনসাল জেনারেলের কাছে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

​কনস্যুলেটের কর্মকর্তারা উত্থাপিত সমস্যাগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে তা সমাধানের প্রতিশ্রুতি দেন। সভায় সর্বসম্মতিক্রমে মত প্রকাশ করা হয় যে, কনস্যুলেট ও প্রবাসীদের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং পারস্পরিক আস্থা বাড়াতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করতে পারেন।

​উক্ত ফলপ্রসূ আলোচনায় কনস্যুলেটের পক্ষে উপস্থিত ছিলেন: ​সৈয়দা নাহিদা হাবিবা, কাউন্সিলর ও কার্যালয়ের প্রধান, ​এস এম সায়েম, কাউন্সিলর, ​আব্দুল জব্বার, কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা), ​রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলে ছিলেন, ​মোহাম্মদ ফিরোজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ​রফিকুল হক চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ​সাইফুল ইসলাম, সদস্য, ​আনোয়ার হোসেন রাজু, সদস্য
​জামাল উদ্দিন স্বপন, সদস্য।

​এই দ্বিপাক্ষিক আলোচনার পর জেদ্দা ও আশপাশের এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আশা প্রকাশ করছেন, খুব শীঘ্রই ই-পাসপোর্টসহ অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ভোগান্তি কমবে এবং সেবার সার্বিক মান আরও উন্নত হবে।