ঢাকা | জুলাই ৩১, ২০২৬ - ১১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার হরিণগেইটে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই নসিমনে চলন্ত সিএনজির ধাক্কা, যাত্রীর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 30, 2026 - 10:12 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হরিণগেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় হাফেজ মাওলানা নুরুল হক প্রকাশ কালাচাঁনের (নুরুল হক) মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হক উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে একজন হাফেজ ও আলেম হিসেবে সুপরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিণগেইট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই নসিমন চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা যাত্রী নুরুল হক গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপর নসিমন ও সিএনজি দুটি ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।