সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত উদ্ধার কাজ শেষ
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহীগামী আন্তঃনগর ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত ঘটনার পর বিকেল সারে তিনটা নাগাদ উদ্ধার কাজ শেষ করেছে রেলওয়ের উদ্ধারকারী দল।
রেলওয়ে পুলিশ ও লোকাল স্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ওই রুটের বেশ কয়েকটি স্টেশনে অন্যান্য আন্তঃনগর ট্রেন আটকা পড়ে আছে। ইতোমধ্যেই সাড়ে ৪ ঘন্টা পর সকল উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রেল চলাচল স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা।
উদ্ধার কাজের সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যেই বগিটি লাইন থেকে সরিয়ে ট্র্যাকটি দ্রুত চলাচলের উপযোগী করা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যেই এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন।
এদিকে, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।








