ঢাকা | আগস্ট ১২, ২০২৬ - ৫:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

উম্মাহ্ ব্লাড ডোনেশন ক্লাবের ২০২৬–২০২৭ সেশনের নতুন নেতৃত্ব 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 12, 2026 - 10:14 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি: উম্মাহ্ ব্লাড ডোনেশন ক্লাবের ২০২৬–২০২৭ সেশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সংগঠনের সদস্যদের গোপন ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ নূর হাসান মারুফ এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোঃ গিয়াস উদ্দিন রিয়াদ।

পূর্বঘোষিত নির্বাচনী সময়সূচি অনুযায়ী, ৬ আগস্ট দিবাগত রাত ১২টা থেকে ৭ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সংগঠনের সদস্যরা গোপন ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমিনুল ইসলাম, শাহাদাৎ হোসেন মানিক এবং উপদেষ্টা পরিষদের মোঃ সালাহউদ্দিন ও মোঃ রুবেল।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, ১১ আগস্ট রাত ১২টা ৩ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি সৈয়দ নূর হাসান মারুফ এর আগে সংগঠনটির সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, মিডিয়া সম্পাদক ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে নবনির্বাচিত সেক্রেটারি মোঃ গিয়াস উদ্দিন রিয়াদ এর আগে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদাতা সংগ্রহ এবং মানবিক সহায়তামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

উম্মাহ্ ব্লাড ডোনেশন ক্লাব একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।