পঞ্চগড়ে আন্তর্জাতিক যুব দিবসে যুব প্রতিনিধি সমাবেশ
স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট সকালে পঞ্চগড় মডেল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও পঞ্চগড় জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন।
সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলা সভাপতি ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আবুল বাশার বসুনিয়া।
এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আশরাফুল আলম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাইয়েদ নূর-ই-আলম এবং ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা সভাপতি রাসেদ ইসলাম।
যুব সেলের পঞ্চগড় জেলা সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান সমাবেশে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য দেন।
যুব সেলের পঞ্চগড় জেলা সদস্যসচিব ফরহাদ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে যুব সেলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








