ঢাকা | আগস্ট ১৩, ২০২৬ - ১২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এসপি পঞ্চগড়ের আবু সাইম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 12, 2026 - 4:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

পঞ্চগড় প্রতিনিধি:অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা ও পুলিশের গৃহীত কার্যক্রমের ভিত্তিতে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলা পুলিশ।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষের জুলাই- ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রংপুর রেঞ্জের আওতাধীন ৮টি জেলার জুলাই মাসের বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড,আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করা হয়।

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় সার্বিক মূল্যায়নে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়।
এসময় শ্রেষ্ঠত্বের স্বীকৃত স্বরূপ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জানা যায,গত জুলাই মাসে পঞ্চগড় জেলার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম, বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতেই পঞ্চগড় জেলা এই স্বীকৃতি অর্জন করেছেন বলে জানা গেছে।

এদিকে রংপুর রেঞ্জের আট জেলার মধ্যে পঞ্চগড় পুলিশের এই শ্রেষ্ঠত্ব জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতা ও কার্যকর পুকিশি তৎপরতা একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন পঞ্চগড়ে মানুষ৷ এবিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন,আমরা পুলিশ বাহিনী জনগনের সেবার জন্য কাজ করি। আমি পঞ্চগড় যোগদানের পর থেকে চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে আমার অপর অর্পিত দায়িত্ব পালন করার। আমরা জেলা পুলিশ চেষ্টা করছি এ জেলার অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা ও পুলিশের গৃহীত কার্যক্রম বাস্তবায়ন করার৷ আমি সবার সহযোগীতা কামনা করছি।

মো