ঢাকা | আগস্ট ১৩, ২০২৬ - ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসায়ী শহিদুল ইয়াবা টেবলেটসহ আবারও পুলিশের হাতে গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 13, 2026 - 2:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই মোঃ আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত একটি ছদ্মবেশী পুলিশ দল সুকৌশলে, উপজেলার সদর ইউনিয়নে সোনাতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির দশহাজার টাকা সহ মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত শহিদুল উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী বাগভান্ডার গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে।শহিদুল এর আগেও তার স্ত্রীসহ মাদক নিয়ে গ্রেফতার হয়েছিলো।

পুলিশ সূত্রে জানাযায় শহিদুলকে গ্রেফতারের জন্য আইনশৃংখলা বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার চেষ্টা করে। কিন্তু প্রতিবার কোন না কোন উপায়ে  আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সক্ষম হয় শহিদুল। শহিদুলের বিরুদ্ধে  ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বিপুল সংখ্যক  উঠতি বয়সী কিশোরকে মাদকাসক্ত করার অভিযোগ রয়েছে বলে পুলিশ,জানায়। এছাড়াও দিনাজপুর, রংপুরের বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করে আসছিলো অভিযুক্ত মাদক কারবারি। অবশেষে পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে গ্রেফতার হয় শহিদুল। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন এনিয়ে চতুর্থবার চেষ্টার পর মাদকসহ শহিদুলকে গ্রেফতার করতে সক্ষম হলাম। আটক মাদক কারবারির সাথে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে। তবে এরা যত চতুর হোক না কেন পুলিশের হাতে ধরা পড়তেই হবে।তিনি আরও বলেন এই অভিযান চলমান থাকবে এবং স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।