যুক্তরাষ্ট্রে আসার আগে বৈধ কাগজপত্র নিশ্চিত করার আহ্বান
মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে আসতে আগ্রহীদের বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করে আসার আহ্বান জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বৈধ কাগজপত্র ও কাজের অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রে এসে কাজ করা কঠিন এবং অভিবাসন আইনের আওতায় পড়লে দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থাকতে পারে।
মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির বৈধ কর্ম-অনুমতি থাকতে হয়। USCIS-এর তথ্য অনুযায়ী, Employment Authorization Document (EAD) যুক্তরাষ্ট্রে কাজের অনুমোদনের একটি প্রমাণ।
এদিকে সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতি ও প্রয়োগ আরও কঠোর হয়েছে। বিভিন্ন ধরনের অভিবাসন সুবিধা ও সাময়িক সুরক্ষার মেয়াদ শেষ হওয়ার বিষয়েও USCIS নিয়মিত সতর্কতা জারি করছে।
তাই যুক্তরাষ্ট্রে আসার পরিকল্পনা থাকলে বৈধ ভিসা, প্রয়োজনীয় অনুমতি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যথাযথ ওয়ার্ক অথরাইজেশন নিশ্চিত করে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। অবৈধ পথে আসা বা বৈধ অনুমতি ছাড়া কাজ করার সিদ্ধান্ত ভবিষ্যতে গুরুতর অভিবাসন জটিলতা তৈরি করতে পারে।








