চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন সহ আটক- ২
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষা করার প্রত্যয় বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান, জেলা গোয়েন্দা শাখা, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ
১৯/০৮/২০২৬ খ্রি. ১৯.২৫ ঘটিকায় সদর মডেল থানাধীন সুন্দরপুর ইউনিয়নের অন্তর্গত ছোট মরাপাগলা গ্রামস্থ জনাব মো. ইসরাফিল (৫৫), পিতা: মৃত হাজ্জ্বী আস সাদ এর মেহগুনি বাগানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে আসামী, মো. সাইফুল ইসলাম (৩৩), পিতা: মো. আশরাফুল শুকুদ্দি, সাং-চরবাগডাঙ্গা শুকনাপাড়া এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, মো. সিফাত আলী (১৫ বছর ০১ মাস ২৫ দিন), পিতা: মো. কবিরুল ইসলাম,কবির, সাং-চরবাগডাঙ্গা শুকনাপাড়া, সর্ব থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ দ্বয়কে আটক করে তাদের হেফাজত হতে ০২ (দুই) কেজি ৩২০ (তিনশত বিশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাঔদকমুক্ত জীবন উপহার দিতে পুলিশকে তথ্য দিন। আপনার পরিচয় গোপন থাকবে।








