ঢাকা | আগস্ট ২১, ২০২৬ - ১১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজাপুরে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 21, 2026 - 4:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার
কঞ্জন কান্তি চক্রবর্তী,( ঝালকাঠি) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় রাজাপুর উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রতন দেবনাথ, সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিত্যানন্দ সাহা, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পার্থ মিত্র, সদস্য সচিব স্বপন দাস, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের রাজাপুর শাখার যুগ্ম আহ্বায়ক কঞ্জন কান্তি চক্রবর্তী, সদস্য রামদুলাল তেওয়ারি এবং মতুয়া সংঘের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ অধিকারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ, ন্যায় ও সত্যের প্রতি অঙ্গীকারেরও প্রতীক। তাই পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন করতে হবে।
সভায় অংশগ্রহণকারী সকল সংগঠনের নেতৃবৃন্দ আসন্ন জন্মাষ্টমী উদযাপনকে সফল, সুশৃঙ্খল ও বর্ণাঢ্য করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। একই সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা