পটুয়াখালীতে প্রবাসে নেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, টাকা ফেরত চাওয়ায় নির্যাতনের শিকার
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধি:পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পূর্ব মির্জাগঞ্জ এ/পি রোডস্থ নিবাসী প্রবাসে নেয়ার প্রলোভন দেখিয়ে মোস্তাক নামের ব্যক্তির কাছ থেকে দফায় দফায় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রবাসী,মাসুদ আলম আকন(৩০) ও পিতা আশ্রাব আলী আকন(৫৮) বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে গত ৭ জুলাই ২০২৬ ইং আনুমানিক ১১.০০ ঘটিকার সময় পটুয়াখালী চৌরাস্তা এলাকায়।
নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে না পাঠিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পটুয়াখালীর কয়েক ব্যক্তির বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত চাইতে গেলে মারধর, আটকে রাখা এবং ভয়ভীতি দেখানোরও অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মোস্তাক আহমেদ।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগে মোস্তাক আহমেদ উল্লেখ করেন, ২০২২ সালে অভিযুক্ত আশরাফ আলী আকনের সঙ্গে তার পরিচয় হয়। এ সময় তাকে বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্নভাবে প্রলুব্ধ করা হয়। পরে অভিযুক্তরা তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার আশ্বাস দিয়ে কয়েক দফায় টাকা নেন।
অভিযোগে বলা হয়, বিদেশে যাওয়ার জন্য প্রথমে ৫ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করা হয়। এর মধ্যে প্রথমে ৫০ হাজার টাকা দেওয়ার পর বাকি টাকা দেওয়ার জন্য পরিবারের সদস্যদের চাপ সৃষ্টি করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় আরও টাকা নেওয়া হলেও শেষ পর্যন্ত বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেন মোস্তাক আহম্নেদ।
এদিকে ভুক্তভোগীর দাবি, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি টাকা ফেরত চাইলে তাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তাকে একটি বাসায় আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং পরিবারের কাছ থেকে আরও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী মোস্তাক।
অভিযোগপত্রে আরও বলা হয়, কোনো উপায় আপায় না পেয়ে তিনি ওই স্থান থেকে পালিয়ে গিয়ে ঢাকায় আশ্রয় নেন। পরবর্তীতে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর পরিবারের কাছ থেকে টাকা নিয়ে দেশে ফেরার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে পাওনা টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে তা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সর্বশেষ গত ৪ঠা জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে পটুয়াখালীর ছোট চৌরাস্তা এলাকার শাহাবুদ্দিন হাওলাদারের বাসায় বসে পাওনা টাকা ৫ লাখ ৬০ হাজার টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টাকা না দিয়ে তাকে প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন বলে অভিযোগ করেন মোস্তাক আহমেদ। এ সময় ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া, পরবর্তীতে আটকে রেখে নির্যাতন এবং পাওনা টাকা চাইতে গেলে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী, এছাড়াও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তার পাওনা টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মো. মোস্তাক আহমেদসহ তার পরিবারের স্বজনরা।
উক্ত ঘটনার ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, থানায় অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।








