ঢাকা | আগস্ট ২৮, ২০২৬ - ৬:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 28, 2026 - 11:16 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

সৌদি আরব: দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা উপেক্ষা করে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছিলেন নেতাকর্মীরা। এবার দল রাষ্ট্রীয় দায়িত্বে আসার পর প্রথমবারের মতো সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

জেদ্দায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, মাওলানা দলের সভাপতি মাওলানা আছাব উদ্দিন, জাসাস সভাপতি রফিকুল হক চৌধুরী, যুবদল নেতা সাজু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন সিটিজি, সদস্য সচিব হানিছ সরকার উজ্জ্বল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

সভায় আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেদ্দার পাঁচ তারকা হোটেল রামাদায় জমকালো অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। এতে ইঞ্জিনিয়ার নুরুল আমিনকে আহ্বায়ক এবং টিপু সুলতানকে সদস্য সচিব করা হয়েছে।

সভায় নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকার আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ প্রবাসীদের সমস্যা সমাধান, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান, প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।

আয়োজক কমিটির পক্ষ থেকে সৌদি আরবের পশ্চিমাঞ্চল বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকী প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণে স্মরণীয় ও জাঁকজমকপূর্ণ আয়োজনে পরিণত হবে।