ঢাকা | আগস্ট ৩০, ২০২৬ - ১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার পারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে সাংসদ হুমাম কাদেরের প্রতিনিধি দল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 28, 2026 - 4:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়ার পারুয়া হাজারীহাট বাজারে ভয়াবহ অ*গ্নিকান্ডে ১০টি দোকান পু*ড়ে গেছে। শুক্রবার ভোরে লাগা এই ঘটনায় তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন তারা। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে রাঙ্গুনিয়ার সাংসদ হুমাম কাদের চৌধুরীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী এবং উত্তরজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলের ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সাথে ছিলেন।

এমপি’র প্রতিনিধি দল ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং সাংসদের পক্ষে তাদের সমবেদনা জানান। তাঁরা সার্বিক সহায়তার আশ্বাস দেন।

এসময় ক্ষতিগ্রস্তরা তাদের মালামাল দেখিয়ে জানান, তাদের সব মিলিয়ে আনুমানিক অর্ধ কোটি টাকার চাইতেও বেশি ক্ষতি হয়েছে। তাদের এনজিও ও ব্যাংক ঋণ রয়েছে উল্লেখ করে এবং ক্ষতি পুষিয়ে ঘুরে দাড়াতে সরকারী সহায়তার দাবী জানান।