ঢাকা | আগস্ট ২৮, ২০২৬ - ১১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে আত্রাই নদীর পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 28, 2026 - 4:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর পানিতে পড়ে ডুবে গিয়ে এক সাথে দুই শিশু জিসান উননবী (৯) ও তাওহিদ এর মৃত্যু হয়েছ।
২৭ আগস্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলার খেলনা ইউনিয়নে রসপুর শিমুলতলী আত্রাই নদীতে রসপুর গ্রামের তহিদুল ইসলাম এর ছেলে জিসান ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে  তাওহীদ ইসলাম নদীতে মাছ ধরতে যায়। দীর্ঘ সময় অতিক্রম হলেও শিশু দুটি বাড়িতে না ফেরাই স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে।
এলাকাবাসী জানান, এ সময় নদীতে মাছ ধরতে আসা স্থানীয় মোশারফ হোসেন মাছ ধরার জন্য নদীতে জাল ফেললে জালে আটকা পড়ে মৃত দুই শিশুর লাশ উঠে আসে।
তৎক্ষনায় স্থানীয় লোকজন ও শিশুর অভিভাবকদের খবর দিলে তারা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দু শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলায়কায় শোকের কালো ছায়া নেমে এসেছে।