ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ৬:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে হোটেল, রেস্তোরাঁ ও ফার্মেসিতে ইউএনও’র অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 1, 2026 - 12:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

আরিফ রববানী ময়মনসিংহ:জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ সেবা নিশ্চিত করতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন ফার্মেসি ও রেস্টুরেন্টে

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগীতায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

নিয়মিত অভিযানের অংশ হিসাবে সোমবার (৩১ আগস্ট) বিকেলে নগরীর চামড়া গুদাম ও চরপাড়া এলাকায় অবস্থিত বেশকয়েকটি ফার্মেসী ও একটি রেষ্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

এ সময় ফার্মেসীগুলোতে কোন মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া না গেলেও রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার পাশাপাশি খাবার তৈরির কিছু উপকরণ দুর্গন্ধ হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তা বিনষ্ট করা হয়। মানবদেহের জন্যে ক্ষতিকর এহেন কার্যক্রম পরিচালনার জন্য রেষ্টুরেন্ট মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং রেষ্টুরেন্টের মালিক ও কর্মচারীদের GHP ও GMP যথাযথভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা অবস্থিত ফার্মেসির মালিকগণ দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি অনুমোদন না নিয়ে ফার্মেসি খুলে ঔষধ বিক্রি করে আসছে এবং এসব ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রিও করা হয়ে থাকে,,তাই জনস্বাস্থ্য রক্ষায় পরে ফার্মেসি গুলোতে অভিযান পরিচালনা করা হয়।

ফার্মেসীগুলোতে কোন মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া না প গেলেও একটি রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার পাশাপাশি খাবার তৈরির কিছু উপকরণ দুর্গন্ধ হয়ে যাওয়ায় জরিমানা করা হয়েছে। সেই সাথে অনুমোদনহীন ফার্মেসীগুলোক সরকারি অনুমোদন নিয়ে ফার্মেসি চালানোর নির্দেশ দেওয়া হয়।

মোবাইল কোর্ট চলাকালীন সময়ে প্রসিকিউটিং অফিসার হিসেবে মোবাইল কোর্টকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, সদর মোঃ মাহবুব হোসেন। এ সময় পেসকার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাহিদুর রহমান। এছাড়া আনসার বাহিনীর সদস্যবৃন্দ মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করেন।