ঢাকা | সেপ্টেম্বর ৭, ২০২৬ - ৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি হুমাম কাদের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 6, 2026 - 12:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়ার পারুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দিয়েছেন রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।

পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন হুমাম কাদের চৌধুরী। একই সঙ্গে আকস্মিক এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তিনি।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের অনেকের ব্যবসা ও জীবিকা এ দোকানগুলোর ওপর নির্ভরশীল। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোয় তারা স্বস্তি প্রকাশ করেন। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী।
ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
০৫-০৯-২০২৬ইং, ০১৮৬৭২৯১০৩৩