ঢাকা | সেপ্টেম্বর ৭, ২০২৬ - ৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ডামুড্যা প্রবাসী ভূমি মালিকগণের ভূমিসেবা প্রাপ্তির সুবিধার্থে প্রবাসী হেল্পডেস্ক স্থাপিত,

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 6, 2026 - 12:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 33 বার

শরীয়তপুর প্রতিনিধি : মোহাম্মদ পরশ মিয়া।
প্রথম বারের মতন শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় জেলা প্রশাসক এর নির্দেশনায় প্রবাসী ভূমি মালিকগণ ও তাঁদের অনুমোদিত প্রতিনিধিদের সহজ ও নির্বিঘ্নে ভূমিসেবা প্রদানের লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে প্রবাসী হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।

প্রবাসী ভূমি মালিকগণ হেল্পডেস্কে মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন আবেদন গ্রহণ, দাখিলকৃত আবেদনের অগ্রগতি সম্পর্কে তথ্য প্রদান, প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে। অফিস চলাকালীন একজন নির্ধারিত কর্মচারী সার্বক্ষণিকভাবে হেল্পডেস্কে উপস্থিত থেকে এ সেবা প্রদান করবেন। এছাড়াও অনলাইনে শুনানি ও যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ,জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে শুনানি গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। এবং ভূমিসেবা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহকারী কমিশনার (ভূমি)-এর দাপ্তরিক মোবাইল নম্বর

প্রবাসী ভূমি মালিকগণের জন্য বিশেষ সেবা প্রধান করা হবে। প্রভাসীদের অনুমোদিত প্রতিনিধিদের ভূমিসেবা প্রদানের জন্য বিশেষভাবে সময় নির্ধারিত থাকবে। এ সময়ে সহকারী কমিশনার (ভূমি) তাঁদের ভূমিসেবা সংক্রান্ত বিষয় সরাসরি শুনবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

এ সুবিধাসমূহের আওতায় ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে আবেদনকারী প্রবাসী ভূমি মালিকের পাসপোর্টের পরিচয় সংক্রান্ত তথ্যসম্বলিত পৃষ্ঠা এবং ভিসা সংযুক্ত পৃষ্ঠার অনুলিপি দাখিল করতে হবে এবং
প্রবাসী ভূমি মালিকগণের ভূমিসেবা প্রাপ্তি আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে গৃহীত এসব উদ্যোগে হয়েছে বলে জানান ডামুড্যা উপজেলা কমিশনার (ভূমি) জাহিদুর রহমান।