ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৬ - ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গাবুরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিকে শরিফুল ঘোরামী সবাইকে অভিনন্দন জানিয়েছেন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 8, 2026 - 3:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ঘোরামী।

নবগঠিত কমিটিতে আলহাজ্ব জি.এম. মাসুদুল আলমকে আহ্বায়ক, মো. শরিফুল ইসলাম ঘোরামীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং খাইরুল ইসলাম মিলনকে সদস্য সচিব ও খান দাউদ আলীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

কমিটি গঠনকে স্বাগত জানিয়ে শরিফুল ইসলাম ঘোরামী বলেন, নতুন কমিটির নেতৃত্বে গাবুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদী। দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে গাবুরা ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা সম্ভব হবে।

এ সময় তিনি গাবুরা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সব সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।