ঢাকা | সেপ্টেম্বর ৮, ২০২৬ - ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মো. সিরাজুল ইসলাম আর নেই, এলাকায় শোকের ছায়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 8, 2026 - 3:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

বয়স মাত্র ৪০ পেরিয়ে। অথচ এই বয়সেই একজন সমাজকর্মী হিসেবে গ্রামের সীমা ছাড়িয়ে এলাকার প্রতিটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন, মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো মানবিক মানুষটি আর নেই। এ যেন এক উল্কাপতন। এলাকার প্রতিটি মানুষ তাঁর মৃ*ত্যুতে গভীর শোকাহত। তাঁর মৃ*ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের প্রয়াত ডা. আব্দুল লতিফ’র ২য় ছেলে মো. সিরাজুল ইসলাম সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকার বিআরবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আগামীকাল মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকাল ২টায় নশিওরপুর ঈদগাহ মাঠে মরহু*মের জানাজা অনুষ্ঠিত হবে।
ও জামায়াতে ইসলামী দেওয়ানবাজার ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম নশিওরপুর জাগরণী যুব সংঘ (রেজি.-৫০৩/৯৭)সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি জাগরণী যুব সংঘের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃ*ত্যুকালে তিনি লিভার ও কিডনিজনিত জটিলরোগে ভুগছিলেন। মৃ*ত্যুকালে তিনি স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।।