৭ দফা দাবীতে ময়মনসিংহে দলিল লেখকদের সমাবেশ।। বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী
স্টাফ রিপোর্টারঃ দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ না দেওয়ার দাবিসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহে সমাবেশ করেছে দলিল লেখক সমিতির নেতাকর্মীরা। এসময় তারা তাদের ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে
সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন খান।
জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো: শামসুল আলম সুরুজের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক সরকার।
দলিল লিখক সমিতি ময়মনসিংহ জেলা শাখার অর্থ সম্পাদক মো: মফিজ উদ্দিন তালুকদার ও দলিল লেখক শামীমুল আলম শামীমের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো: গোলাম আব্বাস বাবুল, সহ-সভাপতি মো: আলতাফ হোসেন সরকার, সহ-সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান জিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো: মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহরিয়ার রিপন, আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লব এবং সমাজ কল্যাণ সম্পাদক মো: আসাদুল্লাহ্ সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন জেলা দলিল লেখক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম হারুন।
সমাবেশে বক্তারা দলিল লেখকদের পেশাগত সুরক্ষা ও অধিকার রক্ষায় দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা,দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম ৫,০০০ টাকা নির্ধারণ ও বাস্তবায়ন করা,লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে না পারার মর্মে প্রজ্ঞাপন জারি করা, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান বন্ধে প্রজ্ঞাপন জারি করা,থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করা,পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয় বিধায়, পেশাগত কারণে মুসাবিদাকারক দলিল লেখকদের আসামি না করা,
দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান করাসহ ৭ দফা দাবি তুলে ধরে দাবী আদায়ে ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাংলাদেশ দলিল লেখক সমিতির পতাকাতলে সকল দলিল লেখকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সরকার দ্রুত এসব ন্যায্য দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনরত নেতারা।
সমাবেশে ময়মনসিংহের ১১টি উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া, দলিল লেখকদের জন্য সরকারি খরচে বসার ও নামাজের স্থান নির্মাণ, পেশাগত কারণে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতিরও দাবি করেন।
দলিল লেখক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শামসুল আলম সুরুজ বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকরা তাদের পেশাগত অধিকার ও বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছেন। দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।
সমাবেশে অন্যান্যদের মাঝে ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, সহ-সাধারণ সম্পাদক আল আমীন অলি সরকার, সহ-সভাপতি রফিকুল ইসলাম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম হাচিবেশ শাহীদ মুন্সি, প্রকাশনা বিষয়ক সম্পাদক সোলায়মান সরকার, সম্মানিত সদস্য আসাদুজ্জামান আসাদ সহ জেলার বিভিন্ন উপজেলা ও সাব-রেজিস্ট্রার অফিসের বিপুল সংখ্যক সাধারণ দলিল লেখক উপস্থিত ছিলেন।








