এ বছর বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য— “ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে রূপ দেওয়া”। প্রযুক্তি ও উদ্ভাবন কীভাবে ভবিষ্যতের ভ্রমণ ও পর্যটন খাতকে পরিবর্তন করছে, এবারের প্রতিপাদ্যে সেই বিষয়টিই গুরুত্ব পেয়েছে।
বর্তমান বিশ্বে প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। পর্যটন খাতেও ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ, দ্রুত ও আধুনিক করে তুলছে। একই সঙ্গে পর্যটনের সঙ্গে যুক্ত সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের পারস্পরিক যোগাযোগ সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
র্যালিতে অংশগ্রহণকারীরা পর্যটন খাতের উন্নয়নে প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশের মানুষের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বিশ্ব পর্যটন দিবসের এই আয়োজনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর আধুনিক পর্যটনের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য ও মানবিক সংযোগকে সমন্বয় করে পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়।