ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ৭:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় জিপিএ-৫ পাওয়া ৭ শিক্ষার্থীকে স্মারক উপহার দিলেন ইউএনও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 1, 2026 - 12:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

রাঙ্গুনিয়া:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সাত শিক্ষার্থীকে স্মারক উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন।

রোববার (১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনায় শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাঁদের হাতে উপহার হিসেবে বই ও ‘এইচএসসি পরীক্ষা-২০২৬-এ অসাধারণ কৃতিত্বের জন্য শুভেচ্ছাসহ স্মারক উপহার’ তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সুপারভাইজার সুমন শর্মা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও মো. শাহাদাৎ হোসেন শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।