ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ৬:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শিক্ষার্থীদের প্রশ্ন করলেন ইউএনও, সঠিক উত্তরে মিলল বই ও ক্রীড়া সামগ্রী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 16, 2026 - 10:11 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

চট্টগ্রাম:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে ব্যতিক্রমী প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন তিনি। শিক্ষার্থীরা সেসব প্রশ্নের উত্তর দিলে তাদের হাতে বই ও ক্রীড়া সামগ্রী উপহার তুলে দেন ইউএনও।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও মজুমদারখীল উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে এ আয়োজন করা হয়।

এ সময় ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নৈতিকতা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা।